05 May, 2025
গবাদি পশুর হালনাগাদ তথ্য
বিষয়: সুস্বাস্থ্য ও সঠিক পরিচর্যার প্রতিশ্রুতি
কনফিডেন্স এগ্রো-তে প্রতিটি পশুর স্বাস্থ্য আমাদের প্রথম অগ্রাধিকার। গবাদি পশুর ওজন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং পুষ্টির ওপর ভিত্তি করে নিয়মিত স্বাস্থ্য প্রতিবেদন তৈরি করা হয়। এই পাতায় আমরা আপনাদের জানাচ্ছি আমাদের খামারে থাকা পশুদের বর্তমান স্বাস্থ্যগত অবস্থা এবং তাদের লালন-পালনের প্রক্রিয়া।
ভেটেরিনারি বিশেষজ্ঞের নিয়মিত পরামর্শ এবং সুষম খাদ্য তালিকার ওপর ভিত্তি করে আমাদের পশুগুলো কীভাবে বেড়ে উঠছে, তার বিস্তারিত আপডেট এখানে দেওয়া হলো। আমাদের প্রতিটি পশু শতভাগ রোগমুক্ত এবং যথাযথ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন।